শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে বিধঁবাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৬

comilla-widow-torture-pic-9-9-16

ইমতিয়াজ আহমেদ জিতু/ মোশাররফ হোসেন মনির ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সুফিয়া বেগম (৪৫) নামের এক বিধবাকে গাছের সাথে বেঁধে পিটিয়ে শরীরের ক্ষত স্থান নাক, মুখ, চোঁখে লবন ও মরিচের গুড়ো দিয়ে শারিরীক ও পাশবিক নির্যাতন চালানোর ঘটনা ঘটেছে।

পরে এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনুর বেগম(৪২) ও তার ছেলে জীবনকে (১৬) আটক করেছে বাঙ্গরা থানা পুলিশ ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্যাতনের ছবিটি ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।

সন্ধ্যায় ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

নির্যাতিত বিধবা সুফিয়া বেগম (৪৫) উপজেলার বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী।

নির্যাতিত বিধবা সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে পাশের বাড়ির আরশ মিয়ার ছেলে সেলিমসহ তার পরিবারের লোকজন আমাকে গাছের সাথে বেঁধে মারধর করে। পরে আমার শরীরের ক্ষত স্থান চোঁখে মুখেসহ পুরো শরীরে লবন ও মরিচের গুড়ি ঢেলে দেয় এবং লবন ও মরিচের গুড়ো মিশিয়ে আমার চোঁখ বেধে রাখে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পেরে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি