এইচ এম মহিউদ্দিনঃ
কুমিল্লার ময়নামতি ইউনিয়ন অফিসের সামনে বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লা সদরের মুড়াপাড়া এলাকার রফিক মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।


















































