ডেস্ক রিপোর্ট : টঙ্গী বিসিক এলাকায় কারখানায় অগ্নিকান্ডে নিহত ২৮ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের পরিচয় পাওয়া গেছে।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে যে ২৪ জনকে ভর্তি করা হয়েছিল তাদের মধ্য থেকে ৭ জন মারা গেছে।
এখন পর্যন্ত ঢামেকে নিহত চার জনের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, দেলোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪০), ওয়াহিদুজ্জাম স্বপন (৩৩), সুবাস চন্দ্র (৩৫), রফিকুল ইসলাম (৩৪)। নিহতদের অন্য আরেকজন নারী। কিন্তু তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত দেলোয়ার দুর্ঘটনার শিকার টাম্প্যাকো লিমিটেড নামে ঐ পোশাক কারখানায় নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন।
নিহত অন্যান্যদের নামের তালিকা পাঠিয়েছেন আমাদের সময় ডটকমের টঙ্গী প্রতিনিধি জাকারিয়া চৌধুরী। তারা হলেন- কারখানার শিফট ইনচার্জ সুভাস রায় (৪০), প্রিটিং সহকারী রফিকুল ইসলাম (২৮), অপারেটর রেদোয়ান (৩৫), মামুন (৪০), জয়নুল(৩৪), আনিসুর রহমান, ইসমাইল, সিকিউরিটি গার্ড হান্নান (৪৫), ক্লিনার শংকর (৪০), ইদ্রিস (৩৫), রাজিব (২৫), নয়ন (৩৫), জাহাঙ্গীর (৫০), হান্নান (৩৫), সোলায়মান (৩০), প্রকৌশলী আনিসুর রহমান (৪০), রাজশ (২২) এদের মধ্যে রাজিব রিকশা চালক আর নয়নের বাড়ি কুমিল্লা বলে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া ঢামেকে চিকিৎসাধিন অবস্থায় আছেন, কৃষ্ণ সরকার (৩৭), সাইদুল (২০), কামাল হোসেন (৩০), ফেরদৌস (৩০), রোকন (৩৫), আশিক (১২), শাহিন (৩৫), কামরুল (২৫), নিজু (২৫), রাসেল (২৫), রাসেল (৩০), আলামিন (৩৩), জাকির (৫৫), রুহুল আমিন (৩০), ইকবাল (৩০), জাহিদুর রহমান (৩৫), ওয়াহিদ (৩৫) ও শাহআলম(৪৫) এদের মধ্যে ৩০ শতাংশের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
উল্লেখ্য, শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো নামে কারখানাটিতে বয়লার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।























































