মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চোখ বেঁধেও গোল করলেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৬

messi-goal

স্টাফ রিপোর্টার: চোখ খুলে তো সবসময় গোল করেনই, এবার গোল করলেন চোখ বন্ধ করে! কার কথা বলছি? মেসির কথা। হঠাৎ করে কেন এই ইচ্ছা হল? না, মেসির এই ইচ্ছাটা হঠাৎ করে হয়নি। বার্সেলোনার ফুটবলাররা স্পেনের দৃষ্টিহীন ফুটবলারদের সঙ্গে একসঙ্গে অনুশীলন করেন। এই দৃষ্টিহীন ফুটবলাররা প্যারালিম্পিকে অংশ নেবেন। প্রথমে হালকা অনুশীলন, পরে টাইব্রেকার প্র্যাকটিস করেন দুই দলের ফুটবলাররা। দৃষ্টিহীন ফুটবলাররা একটি বিশেষ বলে খেলছিলেন। যে বলটি নড়াচড়া করলে শব্দ হয়। ওই শব্দ শুনে বলে কিক করেন দৃষ্টিহীন ফুটবলাররা। টাইব্রেকারের সময় বার্সার ফুটবলারদেরও চোখ বেঁধে দেয়া হয়েছিল। মেসির সতীর্থরা কেউই চোখ বাঁধা অবস্থায় গোল করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন মেসি। তিনি চোখ বাঁধা অবস্থাতেও গোল করেন। তবে বলটি পোস্টে ধাক্কা খেয়ে ভেতরে ঢোকে। শেষ পর্যন্ত ম্যাচ ১–১ গোলে ড্র হয়। অনুশীলনের এই সময়টা চুটিয়ে উপভোগ করেছেন দুই দলের ফুটবলাররাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি