রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবীণ-নবীনদের সংমিশ্রণে আসছে আ’লীগের নতুন নেতৃত্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৬

obaidul-kader-1

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

নবীন এবং প্রবীণের সংমিশ্রনে আগামী সম্মেলনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অক্টোবরে সম্ভাব্য এ সম্মেলনে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি শক্তির জন্য কমিটিতে নবীনদের যুক্ত করা হবে। ‍

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় রেলওয়ে ওভারপাস এর কাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদরের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা।

obaidul-kader-2

এছাড়া সদর দক্ষিণ উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর আ’লীগ নেতা আরফানুল হক রিফাত, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা জেলা সমবায় লীগের সভাপতি জোনায়েদ সিকদার তপু, মহানগর যুবলীগ নেতা সাদি, মহানগর ছাত্রলীেগের সভাপতি আজিজ সিহানু প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি