শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশু নির্যাতনকারী গৃহকর্তা ওমর গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

9578e8859d6be7cf5e68505cda38d0a1-online_gazipur-pict

ডেস্ক রিপোর্ট ঃ

চাঁদপুরের নয় বছরের ছোট্ট শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে করা মামলায় গৃহকর্তা ওমর ফারুককে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের পশ্চিম বুরুলিয়া এলাকা থেকে জয়দেবপুর ও চাঁদপুর পুলিশের একটি যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।
গাজীপুরে ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত ওই শিশুটি। বাড়ি যেতে চাওয়ার ‘অপরাধে’ শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিশুটির প্রতিবেশী চাঁদপুরের হাইমচর এলাকার শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে সন্ধ্যার পর জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় ওমর ফারুক, তাঁর স্ত্রী মনি বেগম ও তাকে কাজ দিতে নিয়ে যাওয়া মোস্তফা সরদারকে আসামি করা হয়।

chandpur11
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। ওমর ফারুককে থানায় রাখা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার  জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমরের স্ত্রী গৃহকর্ত্রী মনি বেগম পালিয়ে যায়। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে বিকেলে পুলিশ সুপারের নির্দেশে নির্যাতনের শিকার ওই শিশুকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি