মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে ৯ মামলার আসামির গলাকাঁটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

ak-34
রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ ঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৯ মামলার আসামি বিল্লাল হোসেনের (৩৩) গলাকাটাঁ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার সুবর্ণপুরের উত্তরের গ্রাম বানিপুর রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিল্লাল হোসেন উপজেলার কালিকাপুর গ্রামের নোয়াবাড়ির মৃত মমতাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিও ছিলেন তিনি।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি