স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে শাহজাহান ভূঁইয়া (৬০) নামে এক সাবেক বন কর্মকর্তাকে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পাশের বাড়ির সায়েম (২৪) নামের এক মাদকাসক্ত যুবক।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গদানগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শাহজাহান ভূঁইয়াকে ফেনি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক সায়েম এক কাস্টমস কর্মকর্তার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


















































