শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় হিউম্যান হলারের ধাক্কায় কুবি ছাত্র নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9

উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় মোটরসাইকেল আরোহী তারেক ইসলাম (২০) নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন নিহতের বড় ভাই তুহিন আহমেদ ও খালাতো ভাই তানভীর আহমেদ।

নিহত তারেক ইসলাম চান্দিনার মহারং গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে। তিনি কুবির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

আহত তুহিন জানান, মোটরসাইকেলে করে তারা  তিনজন মাধাইয়ার নাওতলা এলাকার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। তারেক পেছনে বসা ছিল। হঠাৎ পেছন থেকে একটি লেগুনা তাদের ধাক্কা দেয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তারেককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি