শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অল্পের জন্য রক্ষা পেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শতাধিক শিক্ষার্থী, আহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৬

accident-newsnext-3কুমিল্লা.সদর দক্ষিণ সংবাদদাতা :

অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শতাধিক শিক্ষার্থী।

আজ বুধবার সকালে সদর দক্ষিণের বাগমারা বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী সুত্রে জানা যায়, কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি সকাল সাড়ে সাতটায় লাকসাম বাইপাস থেকে কলেজের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে রওনা দেয়। যাত্রার শুরু থেকেই ড্রাইভার ব্যপরোয়া ভাবে গাড়ী চালানো শুরু করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বার বার নিষেধ করার পরও ড্রাইভার গাড়ীর গতি কমাননি। ফলস্রুতিতে সদর দক্ষিণের বাগমারা বাজারের কাছে ট্রাক ও ঢাকাগামী বাসের সাথে ত্রিমুখী সংঘর্ষের উপক্রম হয়। এ সময় একজন সাইকেল আরোহী আহত হন।

এ সময় বাসে থাকা ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান মজুমদার জানান, আমরা ড্রাইভারকে নিষেধ করার পরও সে ব্যাপরোয়া ভাবে গাড়ী চালানোর কারনে এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা কলেজ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিয়েছি। কতৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য লাকসাম থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের এ পরিবহনটি প্রায় এমন ঘটনার সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় কলেজ কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন লাকসাম থেকে কলেজেগামী শিক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি