ভয়েস অফ আমেরিকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে একান্ত সাক্ষাৎকার জানিয়েছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকারের সাফল্যের কথা। মাথাপিছু আয় বৃদ্ধি, দেশে দারিদ্রের সংখ্যা হ্রাস, অবশিষ্ট দরিদ্রদের জন্য তাঁর সরকারের সহায়তা প্রকল্প , নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধিসহ মানবোন্নয়নের প্রায় সব সূচকেই বাংলাদেশের অর্জন প্রশংসামূলক।
তিনি বলেন, এই অর্জনের ব্যাপারে তিনি বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তবে সব চ্যালেঞ্জকেই মোকাবিলা করেছেন জনগণকে সথে নিয়েই।
বিরোধী দলগুলোকে রাজনীতির ক্ষেত্রে পর্যাপ্ত স্থান করে দেওয়া হচ্ছে না এই অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিরোধীদলের উন্নয়নের রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নেই। তারা অগণতান্ত্রিক ভাবেই ক্ষমতায় এসেছিল।
তিনি আরও বলেন, যে দেশে ব্যক্তিগত মালিকানাধীন চ্যানেলগুলোতে সরকারের অহরহ সমালোচনা চলছে। মিটিং-মিছিল, সভা সমাবেশও হচ্ছে অতএব এই অভিযোগ ঠিক নয় যে, বিরোধিদল কোনো রাজনৈতিক স্থান পাচ্ছে না। সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতা দমনে সরকারের নেওয়া জিরো টলারেন্স নীতি বহাল থাকবে এবং এ ব্যাপরেও তিনি জনগণের সম্পৃক্ততায় আশাবাদী মনোভাব পোষণ করছে।
সূত্র :























































