
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই রসবতী শীল (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০/১২ জন বাস যাত্রী।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার পরিহলপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত রসবতী শীলের পুরো পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পরিহলপাড়া এলাকায় ঢাকা থেকে লাকসামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে ফাঁড়িটি রয়েছে।

















































