রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা মহানগর মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে চৌদ্দগ্রামের দুই নেত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

chauddagram-bnp-28-09-16
মো. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন শাখা জাতীয়তাবাদী মহিলা দলের গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন চৌদ্দগ্রামের ২ মহিলা নেত্রী।

ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন নেছা হক। তিনি যুবদলের কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সভাপতি ড. নয়ন বাঙ্গালীর মাতা। বেগম মেহেরুন নেছা হক চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুনকরা গ্রামের কৃতিসন্তান ও সাবেক সচিব মৃত একরামুল হকের স্ত্রী। এছাড়া ঢাকা মহানগর দক্ষিন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের ০৩ নং ওয়ার্ডের (লালবাগ) সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দলের নেত্রী বেগম শামছুন নাহার। তিনি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ডা: আব্দুল হালিমের মেয়ে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমতিক্রমে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের কমিটিগুলো অনুমোদন দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি