মোঃ রাসেল সোহেল, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দিয়েছে মুরাদনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি । এতে সভাপতি হিসেবে মোঃ ইব্রাহিম মাঝি ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ এরশাদের নাম রয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম মাঝি বলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানীত সভাপতি রহিম পারভেজ ও সাধারন সম্পাদক জনাব সেলিম সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা যেন তা সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি। আমরা অচিরেই পূর্নাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করে ফেলবো এবং আমাদের কমিটি করার ক্ষেত্রে কোন স্বজ্নপ্রীতি করবো না। যোগ্য ব্যক্তির হাতে ই দায়িত্ব তুলে দেবো। জননেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারে হাতকে শক্তিশালি করে বাবুটিপাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করবো।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সেলিম সরকার জানান, আমরা মোঃ ইব্রাহিম মাঝিকে সভাপতি ও মোঃ এরশাদকে সাধারন সম্পাদক করে ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দিয়েছি এবং তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে পূর্নাঙ্গ ইউনিয়ন কমিটি করার জন্য।


















































