শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের সীমান্ত সলংগ্ন এলাকা থেকে সরানো হচ্ছে গ্রামবাসীকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

201609291739190514_after-indias-surgical-attackpunjab-villages-close-to-border_secvpf-gif
ডেস্ক রিপোর্ট ঃ

পাকিস্তানে ঢুকে শল্য অভিযান চালায় ভারত। ভারতের এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানান ডিরেক্টর জেনেরাল অফ মিলিটারি অপারেশনস (DGMO) রণবীর সিং। এই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের সবরকম প্রস্তুতি নিয়েছিল বলে জানান তিনি। উরি হামলায় ১৮ সেনা জওয়ান নিহত হওয়ার পর এই প্রথম বড়সড় অভিযান করল ভারতীয় সেনা।কূটনৈতিক মহলের মতে, ভারতের শল্য অভিযান দু’দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। পাশাপাশি এই অভিযান ভারতের তরফে পাক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফকে দেওয়া স্পষ্ট সতর্কবার্তা বলেও মত কূটনৈতিক মহলের। ভারতের শল্য অভিযানের পালটা প্রতিক্রিয়াও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তিনি জানান, পাকিস্তান শান্তিকামী দেশ। তবে এটাকে যেন তাদের দুর্বলতা বলে মনে না করা হয়।

অন্যদিকে বিষয়টিকে শল্য অভিযান বলে মানতে নারাজ পাকিস্তান সেনা। তাদের দাবি, ভারতীয় ভূখণ্ড থেকে ভারতীয় সেনার গোলাগুলিতে ২ পাক সেনার মৃত্যু হয়েছে।

সেনা আসছে সীমান্তে

উরি হামলায় পাকিস্তান যোগের স্পষ্ট প্রমাণ পাওয়ার পর প্রতিবেশীদেশকে কূটনৈতিকভাবে একঘরে করতে

মাঠে নামে ভারত। আন্তর্জাতিক মঞ্চ রাষ্ট্রসংঘে পাকিস্তানের নিন্দায় সরব হন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এমনকী উরি হামলার পর অ্যামেরিকা, ব্রিটেন, ফ্রান্সও পাকিস্তানের নিন্দা করেছে। ভারত-পাকিস্তানকে আলোচনায় বসে বিবাদ মেটানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানের মিত্র চিনও।


পঞ্জাবের আটারি সেক্টর লাগোয়া গ্রাম থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের
পাঠানকোটের গ্রাম থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি