শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

image_166098_0
ডেস্ক রিপোর্ট:

ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, “অস্ত্র ‘শোপিস’ হিসেবে রেখে দেয়ার জন্য নয়।”

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভারতকে ওই হুমকি দেন। ২৬ সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

খাজা আসিফ বলেন, “শ রক্ষার জন্য কৌশলগত অস্ত্র তৈরি করা হয়েছে। সেগুলো ‘শোপিস’ হিসেবে রেখে দেয়ার জন্য নয়।”

কোনো দেশের নাম উল্লেখ না করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।”

এদিকে, সার্কের দুই সদস্য ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যেকার দ্বন্দ্বই যে ইসলামাবাদে নভেম্বরে নির্ধারিত সার্ক সম্মেলনকে ব্যর্থ করে দিতে চলেছে, পর্যবেক্ষকরা প্রায় সবাই সে বিষয়ে একমত।

অথচ সার্ক প্রতিষ্ঠার সময় কথা ছিল, দুই সদস্য দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সেখানে কোনও আলোচনা হবে না – এই প্ল্যাটফর্মে গুরুত্ব পাবে শুধুই আঞ্চলিক বিষয়।

কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টোটাই ঘটেছে – ভারত-পাকিস্তান সংঘাতের ছায়া সার্ককে বারবারই অকার্যকর করে তুলেছে। কেন এই পরিস্থিতি তৈরি হল, দুদেশের বিশ্লেষকরাই বা এ নিয়ে কী ভাবছেন?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি