স্পোর্টস ডেস্ক ঃ
রেফারির চোখ ফাঁকি দিয়ে অফসাইডের গোলে ঘুরে দাঁড়িয়ে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে শীর্ষেই রইল স্পেনের চ্যাম্পিয়নরা।
সপ্তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগটি নেইমার নষ্ট করেন ডি-বক্সের মাঝ থেকে গোলরক্ষক ইয়ান সমার বরাবর শট নিয়ে।
৩৪তম মিনিটে মাঝমাঠে বুসকেতস বলের নিয়ন্ত্রণ হারানোর পর পাল্টা আক্রমণে এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। মিডফিল্ডার মাহমুদ দাহুদ বল নিয়ে এগিয়ে বাঁয়ে বাড়ান রাফায়েলকে। ব্রাজিলের এই মিডফিল্ডারের নীচু ক্রস থেকে গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন ১০ নম্বর জার্সিধারী টরগান হাজার্ড।


৭৪তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন সুযোগসন্ধানী পিকে। নেইমারের কর্নার থেকে সুয়ারেসের জোরালো শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল জালে পাঠিয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
৭৭তম মিনিট তুরানের বুদ্ধিদীপ্ত চিপ কোনোরকমে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণাত্মক খেলা স্বাগতিকরা পরে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
‘সি’ গ্রুপে দুই ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৬। গ্রুপের অন্য ম্যাচে সেল্টিকের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

























































