বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝুঁকিপূর্ণ কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া ব্যস্ততম সড়কের চরনল এলাকার কালভার্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

14536659_1760542834210487_974624883_o

আবরার আল দাইয়ান ঃ

কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া ব্যস্ততম সড়ক চরনল এলাকার  একটি কালভার্টের এখন করুন অবস্থা।  ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করে।  এই ব্যস্ততম সড়কের চড়নল নামের একটি জায়গাতে যেখানে কিনা থাকার কথা পাকা কালভার্ট সেখানে এখন কেবল মাত্র তিনটি লোহার পাত দেওয়া। তাতে করে এই সড়কে চলাচল করা যানবাহনকে ঝুকিঁ নিয়ে চলতে হয়। এই কারণে ঘটছে নানা রকমের ছোট বড় দূর্ঘটনা। এমন অবস্থা যেন দেখার কেউ নাই। লক্ষনীয় যে, এই অবস্থা বিগত অনেক দিন যাবত । সড়ক ও জনপদ বিভাগ এই বিষয়ে যেন নীরব ভূমিকা পালন করছে বলে স্থানীয় সূত্র জানায় । তারা অনেকটা দায়সারা ভাবে এমন একটি কাজ করেছে । এই রোডের যানবাহনের চালকদের সাথে কথা বলে জানা গেছে যে, তারা এই বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি । কেবলমাত্র তারা ওই লোহার পাতগুলিকে পুনরায় আবার বসিয়ে দিয়ে চলে যায়। শুধুমাত্র এই কালভার্টের বেহাল দশা নয় । কুমিল্লা থেকে সালদা নদী পর্যন্ত দীর্ঘ ২৫ কিলোমিটার রাস্তার এক কথায় বলা যায় করুণ অবস্থা।খানাখন্দ পুরো রাস্তা জুড়ে। একটু বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। তখন তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি