মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অস্ত্রসহ ইউসুফ (৩৫) কে ডাকাতকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
পুলিশের এস আই মোঃ সোহেল আহমেদ জানান, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অস্ত্রসহ ইউসুফ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের দুধ মিয়ার ছেলে ইউসুফ সিএনজি যোগে কয়েকজন দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র নিয়ে মহেশপুর গ্রামে প্রবেশ করে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ সহ স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ ইউসুফ এর কাছ থেকে লোহার তৈরি পাইপ গান , একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি ছুরি উদ্ধার পূর্বক জব্দ গ্রেফতার করেছে। আটককৃত আসামী মোঃ ইউসুফ বাড়ী কুমিল্লা জেলার, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের আড়াইবাড়ী’র মৃত দুধ মিয়ার পুত্র।
আসামী মোঃ ইউসুফ এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় চুরি, ডাকাতি চেষ্টা সহ ০৩ টি মামলা আছে।
এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীল বিরোদ্ধে বুধবার সকালে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

















































