
ডেস্ক রিপোর্ট: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রমজান আলী (৭৪) মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অসুস্থতার কারণে গত ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কাশিমপুর হাঁই সিকিউরিটি জেল থেকে ঢামেকে ভর্তি করা হয়।
এর আগে গত ১২ এপ্রিল নেত্রকোনার এ রমজান আলীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছিল। রমজান আলী নেত্রকোনার দূর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে।






















































