শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিএইচডি ডিগ্রী অর্জনে বিদেশ গমন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

murad

স্টাফ রিপোর্টার ঃ

মোহাম্মদ আহসান আদিব মুরাদ পিএইচডি ডিগ্রী অর্জন করতে ৩ অক্টোবর সোমবার রাতে আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ে গমন করছেন। ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ফেদেরিকো মিলানোর তত্ত্বাবধানে সে Advanced power system modelling, control and stability analysis বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করবে। এর আগে সে ইউরোপীয় ইউনিয়নের বৃত্তি পেয়ে সুইডেনের রয়েল ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে এমএস ডিগ্রী সফলভাবে অর্জন করে। মুরাদ কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এএসসি ও এইচএসসি পাশ করে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করে। তার বাবা মোবারক হোসেন কুমিল্লা নগরীর রাজগঞ্জের সুজন টিন ঘরের সত্ত্বাধিকারী ও মা রাবেয়া বেগম গৃহিনী এবং বৈশাখী টিভি কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইনের ভাতিজা। ডিগ্রী সফলভাবে সমাপ্ত করতে সে সকলের কাছে দোয়া কামনা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি