পূর্বাশা ডেস্ক:
এবার আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের মোহমান্দ এজেন্সি এলাকায় পাক-সীমান্ত রক্ষীদের চেকপোস্টে আফগানিস্তান থেকে সন্ত্রাসী হামলা চালানো হয়। পাক-ভারত যুদ্ধ উত্তেজনা চলাকালীন সময়ে শনিবার এক সপ্তাহের মাথায় পাক-বাহিনীর ওপর তৃতীয় এই হামলার খবর প্রকাশ করেছে দেশটির উর্দূ দৈনিক ‘খাবরিন’।
সূত্র জানায়, মোহমান্দ এজেন্সির হেডকোর্টার থেকে পশ্চিমে ৭২ কিলোমিটার দূরে পাক সীমান্তের চেকপোস্ট লক্ষ্য করে আফগানিস্তান থেকে এ হামলা চালানো হয়। হামলাকারীরা মেশিনগার থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পাকিস্তানি সীমান্ত বাহিনী পাল্টা হামলা চালালে হামলাকারীরা আফগানিস্তানে ভেতর পালিয়ে যায়। সূত্র আরও জানায়, এ হামলায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের অন্তত দুই সেনা নিহত হয়। জবাবে পাকিস্তানে হামলায় ভারতের ১৪ সৈন্য নিহত হয়। শনিবার কাশ্মীর সীমান্তে আবারও হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলার জবাবে পাক-সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। শনিবার ভোর চারটা থেকে প্রায় দুই ঘণ্টা এ গোলাগুলি হয়।

























































