বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:
চৌদ্দগ্রামে ২’শ পিস প্যাথেডিনসহ ছালেহ আহম্মদ পাটোয়ারী স্বপন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পৌর এলাকার মধ্যম চান্দিশকরা গ্রামের মীর হোসেন পাটোয়ারীর পুত্র। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর এলাকার দক্ষিণ রামরায় গ্রামের মাহবুবুল হক প্রকাশ হকির ঘর থেকে স্বপনকে ২’শ পিস প্যাথেডিনসহ আটক করা হয়। এঘটনায় থানায় স্বপন ও হকির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এদিকে আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির বিজিবি শনিবার সকালে রাঙ্গামাটিয়া নামক এলাকা থেকে ২৯ বোতল হুইস্কি, ২০ লিটার বাংলা মদ এবং ২৪৮০ টি টার্গেট ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে।


















































