বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

picture5

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০২ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০৬.০০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত জগন্নাথদিঘী বিওপি‘র “খিলপাড়া কবর স্থান” নামক স্থান হতে ১২০ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

অন্য একটি অভিযানে অদ্য ০২ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “মিয়া বাজার” নামক স্থান হতে ১০৩৮২২ টি বিভিন্ন প্রকার আতশবাজি আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৩২ বোতল, গাঁজা- ১৪৩ কেজি, টার্গেট ট্যাবলেট- ৯২০ টি, ইয়াবা ট্যাবলেট- ২০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট ৬৫০০০ টি, চকলেট- ১৮৬ টি এবং ৮২ টি কসমেটিকস্‌ সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪৭,০৯,৩৮০/- (সাতচল্লিশ লক্ষ নয় হাজার তিনশত আশি)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি