শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

pope_francis5-550x367

ডেস্ক রিপোর্ট :

২০১৭ সালে ‘পাপল ভিজিট (পোপের সফর)’ এর অংশ হিসেবে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পর্তুগাল, কলম্বিয়া এবং আফ্রিকায় সফর করবেন পোপ। খবর ফক্স নিউজের।

সফরের নিশ্চয়তা ব্যক্ত করলেও পোপ জানান, এই সফরে রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক সহিংসতা, সময় এবং আবহাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এর আগে পোপের কলম্বিয়া যাওয়ার কথা থাকলে বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত সফর স্থগিত করেন তিনি।

উল্লেখ্য, রোববার আজারবাইযানের সফর শেষে দেশে ফিরেছেন পোপ। পাপল ভিজিটের অংশ হিসেবে ২০১৭ সালে’র মে মাসের মাঝামাঝিতে পোপ পতুর্গালে সফর করবেন। সেখানে তিনি বিখ্যাত মারিয়ানের মাজার পরিদর্শন করবেন। চীনে যাওয়ার ইচ্ছে নেই পোপের। তবে ভ্যাটিকানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট তাদের দেশে সফর করার জন্য আমাকে একটি উপহারসহ নিমন্ত্রণ করেছেন আমি যেন ভ্যাটিকানের একটি সম্মেলনে অংশ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি