স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ১০ বিজিবি ( বর্ডার গাড ব্যাটালিয়ন) সেক্টর সদরের সদস্যরা।
সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার সুয়াগাজী এলাকার রাস্তা থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়। রাত সোয়া ৭ টায় এক প্রেস রিলিজের মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি।
১০ বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, জি এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে বিজিবি সেক্টর সদরের বিশেষ টহল দল সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুয়াগাজী এলাকা হতে ৩৫০ টি ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত মালামাল কুমিল্লা কাষ্টমস্ এ জমা দেয়া হয়েছে।


















































