কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৬৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের জন্তুর আলীর পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতরা হলেন, মো : ইউসুফ (৩৫), কবির হোসেন (১৮), ইফরান (৯), আলেয়া বেগম (নিহত রাজ্জাকের স্ত্রী- ৫০), আলাউদ্দিন ৩২, আব্দুর রশিদ (৪০)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায় সোমবার ভোরে চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ফেনী থেকে কুমিল্লাগামী যমুনা পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে যমুনায় থাকা ৭ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আ: রাজ্জাককে মৃত ঘোষনা করে এবং আহত বাকী ৬ জনকে কুমিল্লায় প্রেরণ করেন।


















































