রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ আমাদের কাছে শক্ত প্রতিপক্ষ : বাটলার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

buttler-550x344

ডেস্ক রিপোর্ট :

নিরাপত্তাবলয়ে মিরপুর স্টেডিয়াম। মাঠের আশপাশের আবাসিক আর বাণিজ্যিক ভবনের ছাদে অবস্থান নিয়েছে র‌্যাব-পুলিশ। স্টেডিয়ামের সামনের রাস্তাও কাউকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বিসিবির কার্ডধারী সাংবাদিক আর কর্মকর্তা ছাড়া কাউকেই স্টেডিয়াম এলাকায়ও ঢুকতে দেওয়া হচ্ছে না। এই কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল অনুশীলন করল ইংল্যান্ড ক্রিকেট দল।
আগামী ৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল মিরপুরের একাডেমি মাঠে প্রথমদিন অনুশীলন করেছে ইংলিশরা। অনুশীলন শেষে ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার বলেন, বাংলাদেশ অসাধারণ দল। গত ১৮ মাস তারা দারুণ ক্রিকেট খেলছে। তারা শক্ত প্রতিপক্ষ। সিরিজটা আমাদের জন্য কঠিন হবে। তবে, আমরাও এখানে ভালো ক্রিকেট খেলতে চাই। তিনি আরও বলেন, এখানকার কন্ডিশন আমাদের জন্য সহজ না। আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এর আগেও আমরা এখানে এসেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা এখানে ভালো কিছু করতে চাই।
বাটলার বলেন, আমাদের দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ইয়ন মরগ্যান, জো রুট ও আলেক্স হেলস এ সিরিজে নাই। তারা থাকলে ভালো হতো। তবে, অন্য যারা আছে তাদের সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাংলাদেশের বোলিং সাইড নিয়ে তিনি বলেন, বাংলাদেশ স্পিনে শক্তিশালী। গত দুই বছর ধরে তারা পেস বোলিংয়েও ভালো করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি