এবার নিরাপত্তা নয়, বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট ফর্ম নিয়ে জোর আলোচনা ব্রিটিশ মিডিয়ায়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইগারদের ফেভারিট বলতেও বাধছে না।
ব্রিটিশ পত্রিকা দি টেলিগ্রাফ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে বিশ্লেষণ করতে গিয়ে লিখেছে, ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হার এখনো তরতাজা ইংলিশ ক্রিকেটে। শুধু তাই নয়, ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে হারের স্মৃতিও তুলে ধরেছে এ বৃটিশ পত্রিকাটি। এছাড়া নিজেদের মাঠে টানা ৬ সিরিজ জয়কেও গুরুত্বের সাথে নিয়েছে পত্রিকাটি।
এদিকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে দ্য গার্ডিয়ান। আসন্ন সিরিজটি বেশ উপভোগ্য হবে বলেও আশা করেছে পত্রিকাটি। বাংলাদেশকে বর্তমান সময়ের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে দাবি করেছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস।

























































