শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পর্যায়ের বক্সিং খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

dsc_0185

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জাতীয় ক্রীড়া পরিষদের তত্বাবধানে পরিচালিত তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচীর জেলা পর্যায়ের বক্সিং খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম চপল, সদস্য আব্দুল কুদ্দুৃস, খায়রুল আলম সোহাগ, দোলোয়ার হোসেন জাকির ও কোচ আরিফ হোসেনসহ অন্যান্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি