বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

debidwar-pic-05-10-2016মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকা থেকে মঙ্গলাবার রাত সোয়া দশটায় থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া দশটায় বিশেষ অভিযানে এস.আই মোঃ সোহেল আহমেদ এর নেতৃত্বে এএসআই/অমর বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বাগুর নতুন ব্রীজ সংলগ্ন রাস্তার উপর থেকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে মোঃ মোবারক হোসেন (৩০), কে আটক করে তল্লাশি চালিয়ে  ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় । গ্রেফতার কৃত মোবারকের বাড়ি জেলার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এব্যাপারে ওই ঘটনা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি