শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের ৭ হাজার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকার গ্রুপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

hack-any-computer-550x350

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভারতের সার্জিকাল স্ট্রাইকের প্রতিবাদে দেশটির ৭ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানের হ্যাকাররা। বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের হ্যাক্সরস ক্রু নামের একটি হ্যাকিং গোষ্ঠীর পক্ষ থেকে ভারতের ৭,০৭০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করা হয়েছে। হ্যাক করা সাইটগুলোর নাম প্রকাশ করেছে তারা। হ্যাক হওয়া প্রত্যেকটি ওয়েবসাইটে হ্যাকিং গ্রুপটির লোগো এবং একটি গান যুক্ত করে দেওয়া হয়েছে। গানটির কথা হলো- ‘অ্যায় ওয়াতান তেরা ইশারা আগায়া, আর সিপাহিকো পুকার আগায়াৃৃ তুম নে সোচা থা, হাম নে কর দেখায়া’। এর অর্থ হল (হে জাতি, আমরা তোমাদের সংকেত পেয়েছি, প্রত্যেক সেনা তার ডাক পেয়েছেৃ.তোমরা ভেবেছিলে, আমরা করে দেখিয়েছি)।

এছাড়া গ্রুপটি সামনের দিকে আরো হ্যাকের সতর্কবার্তা দেয়। এর আগে টাটা মোটরস, এআইএডিএমকে এবং তাজমহলের ওয়েবসাইট হ্যাক করেছিল হ্যাকার গ্রুপটি।

অন্যদিকে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতীয় সাইবার বিশেষজ্ঞরা বলেন, এর মধ্য দিয়ে বোঝা যায়, ভারতীয় ওয়েবসাইটগুলো কতোটা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর বেশিরভাগই বেসরকারি। ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটির ১,৪৯০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি