এইচ এম মহিউদ্দিন ॥
মাদক থেকে যুব সমাজকে ফিরে আনতে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজের মধ্যে খেলাধুলা না থাকায় তারা মাদকের চোবলে পড়ে দিন দিন বিপদগামী হচ্ছে। যুব সমাজ খেলাধুলায় মনোনিবেশ হলে তাদের মনে অসমাজিক কর্মকান্ড জাগ্রত হবে না। তাই “মাদকের বিরুদ্ধে ফুটবল” এই শ্লোগানকে নিয়ে এগিয়ে যাবে কাশিনগর ইউনিয়নবাসী। গতকাল (৭ অক্টোবর) শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান মোশারেফ হোসেন এর উদ্যোগে “চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল ২০১৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
এসময় বক্তারা আরো বলেন, চৌদ্দগ্রাম উপজেলায় রেলপথমন্ত্রীর আস্থাবাজন ব্যক্তি মোশারেফ হোসেন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। শিক্ষা. সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডেও সকলে তাকে পাশে পাচ্ছে। কাশিনগর ইউনিয়নটি আশা করি অচিরেই কুমিল্লা জেলায় একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করবে।

কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল ২০১৬” এর অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি ও মহানগর আ’লীগনেতা মোঃ শাহীনুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও মহানগর আ’লীগনেতা নুর উর রহমান মাহমুদ তানিম, দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সামছুল আলম মজুমদার, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, কাশিনগর ইউনিয়নের আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ প্রমূখ।

খেলাটি কাশিনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বারদের ৯টি দলে অংশ গ্রহনের মাধ্যমে খেলাটি পরিচালিত হবে। উল্যেখ্য যে, খেলায় প্রথম পুরুষ্কার হবে নগদ ১ লক্ষ টাকা। ফাইনাল খেলায় বিজয়ী হওয়া টিম এই টাকা ওই ওয়ার্ডের গরীব ও দুস্থ্যদের মাঝে খরচ করতে হবে।
এছাড়া আগামী ডিসেম্বরে কাশিনগর ইউনিয়ন ও শ্রীপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে মজিবুর রহমান মজিব গোল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হবে।

















































