শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মগবাজার ফ্লাইওভারে বাস উল্টে আহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

base_1475999832-flyover_20913_1470090604-ttttttttttttttttttttttt

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) বেলা  পৌনে ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে ফ্লাইওভারের উপরে থাকা দুজন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শেষ খবর (১:৪৫) পাওয়া পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। বাসের নিচে দুইজন চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ওভারব্রিজ নির্মাণের ক্রেন ব্যবহার করে তাদের উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি