মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ-ইংল্যান্ড জয়-পরাজয় নিয়ে টেলিগ্রাফের জরিপ


বাংলাদেশ-ইংল্যান্ড জয়-পরাজয় নিয়ে টেলিগ্রাফের জরিপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

35674-bangeng9315-550x309

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার বেলা আড়াইটায়। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের আকস্মিক হার এবং ইংল্যান্ডের জয় বাড়িয়ে দিয়েছে এই সিরিজের আলোচনা। এরই অংশ হিসেবে বাংলাদেশ-ইংল্যান্ডের জয়-পরাজয় নিয়ে জরিপ করেছে ব্রিটিশ প্রত্রিকা টেলিগ্রাফ।

জরিপে দেখা যাচ্ছে ইংল্যান্ডের জয়ের পাল্লাই বেশি ভারি। শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৭২টি। এতে মাত্র ২৮ শতাংশ ভোট পড়েছে বাংলাদেশের জয়ের সম্ভাবনার পক্ষে এবং ৬২ শতাংশ ভোট পড়েছে ইংলিশদের জয়ের পক্ষে।

প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছে তা প্রশ্নবিদ্ধ। মাত্র ২১ রানের ব্যাবধানে হেরে যাওয়া এমন পরাজয় ক্রিকেট ইতিহাসে খুব বেশি নয়। শেষ ৫২ বলে ৬ উইকেটে ৩৯ রান- অসম্ভব নয়। কিন্তু ১৮ রান তুলতেই সবগুলো উইকেটের পতন সত্যিই দুঃখজনক।

৩ ম্যাচের সিরিজে এখন ১-০ তে এগিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের যুদ্ধ- সমতা ফেরানোর অন্যদিকে ইংল্যান্ডের লড়াই সিরিজ নিশ্চিতের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি