স্টাফ রিপোর্টার:
৯ অক্টোবর রবিবার সকাল ১০ টায় আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা শাখা ও দৈনিক কালের কন্ঠ শুভ সংঘ নাঙ্গলকোট উপজেলা শাখার যৌথ উদ্যোগে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ম ও ১০ম শ্রেনীরশিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় অংশ নেয় উপজেলার ৮টি প্রতিষ্ঠানের ২১৩ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানগুলো হলো: নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, মন্তলী স্কুল এন্ড কলেজ, নাঙ্গলকোট রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ঝিকুটিয়া ইহছাক মজুমদার আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়, মাহিনী উচ্চ বিদ্যালয়, তুলাতুলী উচ্চ বিদ্যালয়, ধাতীশ^র আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ।
আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের প্রধানতম কবি এস এম আবুল বাশার, আলোকিত সমাজের কেন্দ্রীয় সভাপতি এ আর কামরুল ইসলাম, কবি সংসদের সাবেক সাধারণ সম্পাদক হানিফ রানা, আলোকিত সমাজের নাঙ্গলকোট শাখার আহবায়ক বিজয়টিভির সাংবাদিক আবুল কালাম আজাদ, শুভ সংঘ উপজেলা সভাপতি সাংবাদিক এ কেএম মারুফ হোসেন, সহ সভাপতি এম পারভেজ রানা, দুলাল মিয়া, এম এ বেলাল হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন লিটন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সহ সভাপতি মোহনা টিভির লাকসাম নাঙ্গলকোট প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, অর্থ সম্পাদক কিডস টিভির নাঙ্গলকোট প্রতিনিধি তোফায়েল মাহমুদ বাহার, ধর্মবিষয়ক সম্পাদক সাংবাদিক এইচ এম আজিজুল হক, সাহিত্য সম্পাদক কবি আজিম উল্যাহ হানিফ, প্রচার সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, সাংবাদিক আলাউদ্দিন মজুমদার, জিসকা ফার্মাসি. নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমদ ভূইয়া, কালেরকন্ঠ শুভ সংঘের পরিবেশ বিষয়ক সম্পাদক একরামুল হক মনির, সদস্য কামরুল ইসলাম রহিম, ইব্রাহিম আল হাসান সবুজ, রবিউল, ফারুক, ফারজানা আক্তার, আসমা আক্তার, উম্মে সালমা, সুহৃদ কলেজের প্রভাষক মীর সাহাব উদ্দিন, ধাতীশ^র কলেজের প্রভাষক নাহিদ আশরাফ, প্রভাষক নুর নাহার খাতুন, প্রভাষক কামরুজ্জামান, নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিশ^ সাহিত্য কেন্দ্র নাঙ্গলকোট শাখার পরিচালক মনোয়ারা বেগম, ঝিকটিয়া ইহছাক আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, তিলিপ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আফজালুর রহমান, নাঙ্গলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হাসনা কুসুম, নারীনেত্রী জোবায়দা খানম প্রমুখ।


















































