শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খাদিজাকে বিদেশ পাঠানো তার পরিবারের উপর নির্ভর করছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

b47d359b92066ee4f52c646181970453-untitled-9

পূর্বাশা ডেস্ক:

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা  বেগম  নার্গিসকে  চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তার পরিবারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম  রেজাউস সাত্তার। আজ রোববার দুপুরে মুঠোফোনে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, আমাদের যতটুকু করার আমরা তা করেছি। বিদেশে নার্গিসকে যে চিকিৎসা দেয়া হত এখানেও তাই দেয়া হয়েছে। তারপরও যদি নার্গিসের পরিবার চায় আরো উন্নত চিকিৎস্র জন্য তাকে বিদেশ নিয়ে যেতে পারে। আমরা তাদেরকে  চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র দিয়ে দিয়েছি। তারা সম্ভবত সেই কাগজ পত্র বিদেশ পাঠিয়ে দিয়েছে।

এ বিষয়ে নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস জানান, নার্গিসকে বিদেশ পাঠানোর চেষ্টা চলছে। কোন দেশে পাঠানো হবে। কবে পাঠানো হবে এ বিষয়ে পরে জানানো হবে।

উল্লেখ্য, আহত নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস  কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । গত সোমবার বিকালে নার্গিসকে ছাত্রলীগ  নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। অপারেশন শেষে তিনি ্এখন নিবির পর্যবেক্ষণ কেন্দ্র( আইসিইউ) তে নিউরো সার্জন ডা. এ এম  রেজাউস সাত্তার এর অধীনে চিকিৎসাধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি