মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশের ফুটবলাররা যেন মাঠে নেমেছে ভুটানকে কোয়ালিফাই করার জন্য: সেইন্টফিট


বাংলাদেশের ফুটবলাররা যেন মাঠে নেমেছে ভুটানকে কোয়ালিফাই করার জন্য: সেইন্টফিট


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

1466684911-550x333

পুর্বাশা ডেস্ক:

এশিয়া কাপের বাছই পর্বে বাংলাদেশ দলের হারের জন্য দেশের ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন কোচ টম সেইন্টফিট। কোচের দাবি, মাঠে কোচের কোন কথাই শোনেন নি ফুটবলাররা।

সেইন্টফিট বলেন, মাঠে ছেলেরা আমার কোন কথাই শোনেনি। আমি ঠিক বুঝতে পারছিলাম না ওরা কী করছে! মনে হচ্ছিলো কিছু ফুটবলার ভুটানকে কোয়ালিফাই করার উদ্দেশ্যে মাঠে নেমেছে। একাদশে খেলার যোগ্যতা রাখেনা এমন কিছু ফুটবলারকে নেওয়া আমার জন্য ভুল সিদ্ধান্ত ছিলো। আমি হতাশ। আমি বাংলাদেলের ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চাইছি।

গত সোমবার ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ার কাপে বছাই পর্বে ব্যর্থতার চেয়েও দুঃখজনক ঘটনা হলো, আগামী তিন বছর ফিফা ও এএফসির কাছ থেকে কোন আন্তর্জাতিক ম্যাচ পাবেনা বাংলাদেশ। যদিও এসব জেনেই মাঠে নেমেছিলেন বাংলাদেশের ফুটবলাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি