পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার দেবীদ্বারের মোহনপুরে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে মো. ফয়েজ (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০ টায় দেবীদ্বারের মোহনপুরের ছোটনা হিম্মতসিং এলাকায় একদল যুবকের সাথে একই উপজেলার মোহনপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফয়েজের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের কেউ একজন ফয়েজের পেটে ছুরিকাঘাত করে । আহতাবস্থায় তাকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমেক হাসপাতালে নেয় হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে ভোর রাতে তার মৃত্যু হয়। এঘটনায় আরও ৩ জন আহত হয়।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


















































