সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য ফেইসবুক বন্ধের খবর গুজব


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

images-18
ডেস্ক রিপোর্ট :

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেইসবুক বন্ধের খবর গুজব, ভিত্তিহীন। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফেইসবুক বন্ধ থাকবে বলে কয়েকটি গণ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা হয় ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ আছে গত কয়েক বছর যাবৎ ফেইসবুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান বলেন, ফেইসবুক বন্ধ রাখার প্রশ্নই উঠে না, এমন চিন্তাও আমাদের নেই। তিনি গণমাধ্যমে এসব ভুল, ভিত্তিহীন খবর প্রকাশ না করার অনুরোধ জানান।

সচিব বলেন, আমরা কয়টা বন্ধ করব। তবে যেখান থেকে প্রশ্ন ছাপানো, বিতরণ বা যেখান থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা সর্তক থাকব । বিটিআরসি’র সচিব সারোয়ার আলম বলেন, পরীক্ষার জন্য এখন পর্যন্ত ফেইসবুক বন্ধের কোনো পদক্ষেপ নেয় নি সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি