ডেস্ক রিপোর্ট ঃ
বিজয়া দশমীতে বিসর্জন এবং মহরমের নিরাপত্তা নিয়ে আদালতের ভৎসনার মুখে পড়েছেন ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সিঙ্গল বেঞ্চের বিচারপতির রায়কে অপরিবর্তিত রেখে রাজ্য প্রশাসনের জারি করা অলিখিত হুলিয়া খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, বিশেষ কোনো সম্প্রদায়কে খুশি করতে এই কাজ করছে রাজ্য সরকার। ১৯৮২ ও ১৯৮৩ সালে পর পর দু’বার বিজয়া দশমীর পরদিনই ছিল মহরম। তখন তো কোনো সমস্যা হয়নি। এই টুকু আইন-শৃঙ্খলা যারা সামলাতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
তবে এবারই প্রথম নয়, এ রাজ্যের মুসলিম প্রীতির জন্য বার বার আদালতে ভৎসনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ক্ষমতায় এসেই ইমাম ও মোয়াজ্জেনদের জন্য যথাক্রমে মাসিক ২,৫০০ টাকা ও ১,৫০০ টাকা ভাতা ঘোষণা করেছিলেন মমতা। আদালত সেই সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার পরও রণে ভঙ্গ দেননি তিনি। ওয়াকফ বোর্ডের মাধ্যমে এখনো সেই ভাতা দেয় রাজ্য সরকার।
এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যালঘুদের জন্য মেডিক্যাল কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুনেই আঁতকে উঠেছিলেন আইনজ্ঞরা। বলেছিলেন, ধর্মনিরপেক্ষ দেশে বিশেষ সম্প্রদায়ের জন্য কোনো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরির অনুমতি দেয় না সংবিধান।
মমতার মুসলিম প্রীতির জবাব মিলবে পরিসংখ্যান দেখলেই–
পশ্চিমবঙ্গের ৯.৫ কোটি জনসংখ্যার মধ্যে ২.৫ কোটি মুসলিম। অর্থাৎ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।
পশ্চিমবঙ্গের মোট ভোটারের ২৯ শতাংশ মুসলিম।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ১৪০টি কেন্দ্রে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা নেয়।
এবার দেখে নিন মমতা মুসলিমদের কী দিয়েছেন, আর মুসলিমরাই বা মমতাকে কী দিয়েছেন?
গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মোট মুসলিম ভোটের ৫১ শতাংশই পড়েছে তৃণমূলের ঝুলিতে। যদিও ২০১১-র ‘পরিবর্তনের ভোট’-এ সংখ্যাটা ছিল অনেক কম, মাত্র ৩৫ শতাংশ।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ২১১ জন বিধায়কের মধ্যে ৩২ জন মুসলিম সম্প্রদায়ের।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংখ্যালঘু উন্নয়নের বাজেট চার গুণ বেড়েছে। বর্তমান অর্থবর্ষে সংখ্যালঘু কল্যাণে খরচ ধরা হয়েছে ২,৪০০ কোটি টাকা।

























































