শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নার্গিসের শারীরিক অবস্থা আরো কিছুটা ভালো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৬

00-110-58-550x310

পূর্বাশা ডেস্ক:

নার্গিসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে আরও কিছুটা ভালো। আগামী তিন সপ্তাহের মধ্যে স্পষ্ট ধারণা দেওয়া যাবে- এমনটি আশা করছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার সকালে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন এসব তথ্য জানান।

তিনি বলেন, নার্গিসের শারীরিক অবস্থা একটু একটু করে ভালো হচ্ছে। যেহেতু বড় ধরনের ইনজুরি, তাই সময়টা বেশি দরকার হচ্ছে। তবে আমরা আশাবাদী তিন সপ্তাহের মধ্যে খাদিজার শারীরিক অবস্থার আরো উন্নতি হবে এবং স্পষ্ট ধারণা দেওয়া যাবে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি, যোগ করেন তিনি।

গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি