শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ জানুয়ারি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৬

165253fokhrul1_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি