শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফ্রান্সে মসজিদের সামনে শূকরের মাথা, তিন মাসেও শেষ হয়নি তদন্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৬

france-550x366

পূর্বাশা ডেস্ক:

গত জুনে ফ্রান্সের নিস শহরের একটি মসজিদের সামনে শূকরের মাথা পাওয়া যায়। ওই মাথা কে বা কারা রেখেছে গত তিন মাসেও তার জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই মসজিদের ইমাম জানান, গত জুন মাসে এ ঘটনাটি ঘটে। মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে এ ধরণের অপ্রীতিকর কাজ মুসল্লিরা দেখতে পায়। ঘটনাটি নিয়ে সম্প্রতি বিশ্ব গণমাধ্যমে তোলপাড় শুরু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি