কুমিল্লার ব্রাহ্মনপাড়ার গোপালনগর গ্রামে ১২ অক্টোবর দিনে দুপুরে এক ব্্র্যাক কর্মী হালিমা বেগমকে কুপিয়ে আহত করে তার সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনাইয়া নেয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গোপালনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আবু ইউছুফ ভুট্টু (২৪) একই দিন বিকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পরদিন ১৩ অক্টোবর গ্রেফতারকৃত আবু ইউছুফ ভুট্টুকে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ২ এ হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু ইউছুফ ভুট্টুকে ২ দিনের পুলিশ রিমান্ড মজ্ঞুর করে। ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচাজ এস এম বদিউজ্জামার্ন সাংবাদিকদের জানান গতবুধবার দুপুরে ব্রাহ্মনপাড়া ব্র্যাক ক্ষুদ্র ধৃন কর্মী দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রাম থেকে ২ লক্ষ টাকা আদায় করে পায়ে হেটে ব্রাহ্মনপাড়া ব্র্যক অফিসে আসার পথে গোপালনগর গ্রামের মৃত ছিদ্দিক মেম্বারের বাড়ীর নিকট পৌছা মাত্র গোপালনগর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে আবু ইউছুফ ভুট্টু সহ অজ্ঞাত ২ জন মিলে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বর্তমানে এ/পি ব্র্যাক ব্রাহ্মনপাড়া শাখার মাঠ কর্মী সিরাজুল ইসলামের স্ত্রী হালিমা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে তার সাথে থাকা বেগে ভর্তি ২ লক্ষ টাকা ছিনাইয়া নেয়। এসময় আহত মাঠ কর্মী হালিমার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখে কুমেক হাসপাতালে প্রেরন করে। এই ব্যাপারে ব্র্যাক শাখা ব্যবস্থাপক ব্রাহ্মনপাড়ার মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে ১ জনকে এজাহারনামীয় আসামী করে মামলা করে। মামলা নাম্বার ৪ তারিখ ১২/১০/১৬ইং, তাৎক্ষনিক ভাবে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান ,এস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থানে গিয়ে ভুট্টুকে গ্রেফতার করে। তার দেখানো মত ১৫ হাজার টাকা উদ্ধার করে। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মত ৪০ হাজার টাকা ও ছিতাইকরে নেওয়া বেগ উদ্ধার করে।


















































