শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে না!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

cc-1-550x309

পূর্বাশা ডেস্ক:

তিনমাসের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একজন কাউন্সিলর ও একজন নাগরিকের করা এক রীট আবেদনের প্রেক্ষিতে তিন মাসের মধ্যে মাস্টারপ্লান অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ করে নির্বাচন করার জন্য নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সাথে সিটি কর্পেঅরেশন সংলগ্ন এলাকা সিটি কর্পোরেশনে অর্ন্তভূক্ত করা হবে না এই মর্মে এলজিইডি সচিব. প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনকে চার সাপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো: এজারুল হক আকন্দ এই আদেশ দেন। গত ৫ অক্টোবর হাইকোর্টে রীট আবেদনটি করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান এবং শহরের শুভপুরের বাসিন্দা খুরশিদ আলমের ছেলে হাবিব মিয়া।

রীটে এলজিইডি সচিব. প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও যাদের বিবাদী করা হয় তারা হলেন, কুমিল্লা জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারি পরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয়, কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য যে, নির্বাচন কমিশন আগামী ২০ ডিসেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণের মধ্যম আশ্রাফপুরের মৃত কাজী মোখলেসুর রহমানের ছেলে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান এবং শহরের শুভপুরের বাসিন্দা খুরশিদ আলমের ছেলে হাবিব মিয়া তাদের রীট আবেদনে কুমিল্লা সিটি কর্পোরেশনের মাস্টারপ্লান অনুযায়ি সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী এলাকাসমূহ সিটি কর্পোরেশনে অর্ন্তভূক্তির জন্য রীট আবেদন করেন। হাইকোর্টে এই রীট আবেদনের নম্বর ১২৫৭৭/২০১৬। রীট আবেদনে সংশ্লিষ্ট এলাকাগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
গত ৫ অক্টোবর হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো: এজারুল হক আকন্দের আদালতে শুনানির পর আদেশ দেয়া হয়। এতে বলা হয়, আদেশের দিন থেকে তিন মাসের মধ্যে মাস্টারপ্লান প্রক্রিয়া সম্পন্ন করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
গত ১৩ অক্টোবর হাইকোর্টের এই আদেশের অনুলিপি পাওয়া যায়।

জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণের জন্য প্রস্তাবিত মৌজাসমূহের বিবরণ নি¤œরূপ:
২২নং ওয়ার্ড বিজয়পুর ইউনিয়নের প্রস্তাবিত মৌজা চাঁদপুর, শিকারপুর, মোহনপুর, সাবেক চৌয়ারা দক্ষিণ গোপিনাথপুর (অংশ), দক্ষিণ রামপুর, বড় দূর্গাপুর।

২৫নং ওয়ার্ড চৌয়ারা ইউনিয়নের প্রস্তাবিত মৌজা উত্তর গোপালনগর, দক্ষিণ গোপালনগর, মোস্তফাপুর (অংশ), বড় দূর্গাপুর, রামচন্দ্রপুর, শ্রীমন্তপুর, হরকল (প্রতাপপুর) নলচর।

২৭নং ওয়ার্ড চৌয়ারা ইউনিয়নে প্রস্তাবিত মৌজা চাষাপাড়া, গলিয়ারা ইউনিয়নে ফুলতী ও রাজাপুর এবং পশ্চিম জোড়কানন ইউনিয়নে বানিপুর, উলুইন।

১৮ ও ২৬নং ওয়ার্ড জগন্নাথপুর ইউনিয়নে প্রস্তাবিত মৌজা কুচাইতলী, বারপাড়া, চাঁপাপুর, রঘুপুর, ধনপুর, বালুতুপা, দূর্গাপুর।

৪নং ওয়ার্ড পাঁচথুবি ইউনিয়নে প্রস্তাবিত মৌজা ডমুরিয়া চাঁন্দপুর, শুভপুর (অংশ), শালদা (অংশ), উত্তর শ্রীপুর, উত্তর মাঝিগাছা (অংশ)

২নং ওয়ার্ড পাঁচথুবি ইউনিয়নে প্রস্তাবিত মৌজা নিজ বানাসুয়া (অংশ), বানাসুয়া (অংশ), আমড়াতলী।

৩নং ওয়ার্ড দূর্গাপুর উত্তর ইউনিয়নে প্রস্তাবিত মৌজা উত্তর রসুলপুর, আড়াইওড়া, শাসনগাছা, পশ্চিম নোয়াপাড়া, চম্পকনগর, দক্ষিণ বলরামপুর, শুভকরপুর, রহিমপুর।

২৩ ও ৭নং ওয়ার্ড দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নে প্রস্তাবিত মৌজা আহমেদপুর, পশ্চিম রাজেন্দ্রপুর, শ্রীধরপুর, বড় আলমপুর, ছোট আলমপুর, ভাংতা, আমতলি, বালিখাড়া, উত্তর দূর্গাপুর, আড়াইওরা, উত্তর রসুলপুর, শামাজাদিপুর, আলেখারচর, শভকরপুর, গুনান্দি, রহিমপুর, আহমেদপুর, দৌলতপুর।

৩নং ওয়ার্ড দূর্গাপুর উত্তর ইউনিয়নে প্রস্তাবিত মৌজা নিজ বানুসুয়া, বদরপুর, আড়াইওরা, উত্তর দূর্গাপুর, শুভকরপুর, পশ্চিম নোয়াপাড়া, রহিমপুর, দক্ষিণ রাজাপুর, চম্পকনগর, দৌলতপুর, দক্ষিণ বলরামপুর, মদিনানগর।

২৪নং ওয়ার্ড বিজয়পুর ইউনিয়নে প্রস্তাবিত মৌজা লালমাই ও শালবন।

২২ ও ২৩নং ওয়ার্ড বিজয়পুর ইউনিয়নে প্রস্তাবিত মৌজা সুলতানপুর, শ্যাওড়াতুলি, কৃষ্ণপুর, হাড়াতলী, ঘোষগাঁও, তুলাতলী, সানন্দা, গাবতলী ও কিসমত।

*** সংবাদটি ‘কুমিল্লার কাগজ’ থেকে নেয়া। সংবাদটি নিশ্চিত করতে এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর এবং তথ্য সমূহ যাচাই বাছাই করছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি ***



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি