ডেস্ক রিপোর্ট :
অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেছেন, বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় যদি খুব বেশি ফরেন এইড স্ট্রিং বা শর্ত আরোপ করতে চায় তবে বাংলাদেশের উচিৎ বিশ্ব ব্যাংককে প্রত্যাখান করে এশিয়া ইনফেস্ট্রাকচার ব্যাংক অথবা চায়না বা জাপানের এডিবি ব্যাংকের দিকে যাওয়া। অন্যদিকে যেহেতু পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই বাস্তবায়ন করছে বাংলাদেশ সেহেতু বিশ্ব ব্যাংক বাংলাদেশের সঙ্গে খুব নমনীয়ভাবে টেবিলে বসবে।
আজ রোববার ঢাকায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম- এর বাংলাদেশ সফর নিয়ে এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বিবিসি বাংলাকে এসব কথা বলেন।
প্রায় এক দশক পর বিশ্ব ব্যাংকের কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশ একসময় বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তার ওপর অনেকটাই নির্ভরশীল ছিলো। কাছাকাছি সময়ে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। এর প্রেক্ষিতে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়া বাস্তবায়ন করছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরণ কেমন?
প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পর্কের তিক্ততা স্বাভাবিক না হলেও বিশ্ব ব্যাংকের শত্রুতামূলক এবং অবহেলামূলক অবস্থান পরিবর্তন হয়েছে। বিশ্ব ব্যাংক ছাড়াও বাংলাদেশ যে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সক্ষম সেটা বাংলাদেশ দেখাতে পেরেছে। এদিক থেকে বাংলাদেশ নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
একসময় বিশ্ব ব্যাংকের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা ছিলো। যে নির্ভরশীলতা কাটিয়ে উঠে নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন হচ্ছে। এই প্রেক্ষাপটে কী বলা যায় বাংলাদেশ আর নীর্ভরশীল দেশ নয়?
জবাবে তিনি বলেন, একসময় বাংলাদেশের উন্নয়ন বাজেট ছিলো বিদেশী সহায়তা নির্ভর। রাজস্ব বাজেটেরও অংশবিশেষ অর্থায়ন হতো বিদেশী সহায়তার মাধ্যমে। সেটা অনেক আগের কথা। এখন খুব কম শতাংশ বাজেট বিদেশী সহায়তার ওপর নির্ভরশীল। এখন বাংলাদেশ ব্যাবসা এবং বিদেশী বিনিয়োগে ওপর নির্ভর করে যতোটুকু এগিয়েছে যা তার ‘ফরেন এক্সেঞ্জ রিজার্ভ’ তিন মাসের আমদানির চেয়ে অনেক বেশি। সুতরাং এখন তার এমন অবস্থা নেই যাতে বিশ্ব ব্যাংকের কাছে সহায়তা প্রত্যাশা প্রয়োজন হবে।’
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের এই বাংলাদেশ সফর কী ধরণের গুরুত্ব বহন করছে?
প্রশ্নের জবাবে এম এম আকশ বলেন, ‘এই সফর বেশ গুরুত্ব বহন করবে। কারণ তিনি চাইবেন বাংলাদেশের ওপর তার স্ট্র্যাটিজি চাপিয়ে দিতে। অনেক সময় যেটা হয়, সহজ শর্তে ঋণ দিয়ে পরবর্তীতে সেই শর্ত শক্ত করতে থাকে। সামরিক সরকারের আমলে এমনটিই পরিলক্ষিত হয়েছিলো। এছাড়া পানি উন্নয়নের ক্ষেত্রেও বিশ্ব ব্যাংক যেসব প্রকল্প দায়িত্ব নিয়েছিলো সেগুলোও মিস ফায়ার করেছে। আর সর্বশেষ কৃষিতে ভর্তুকী প্রত্যাহারের জন্য বিশ্ব ব্যাংক বাংলাদেশকে তাদের সাহায্য কৃষিতে ভর্তুকীর কাজে ব্যবহার না করা নির্দেশ দিয়েছিলো। কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথা শোনেন নি, সে জন্য আজকে কৃষিতে যে উন্নতি হয়েছে তার ওপর নির্ভর করেই বিশ্ব ব্যাংকের ওপর টেক্কা দিতে পারছে।’
বিশ্ব ব্যাংকের মতো একটি সংগঠনে বাংলাদেশকে কতোটা প্রয়োজন?
তিনি বলেন, ফাইনান্স ক্যাপিটালের লাভজনক বিনিয়োগের জন্য বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের প্রয়োজন। তারা বড়জোড় ১ থেকে ২ শতাংশ সুদে এই টাকা ধার দেয়। কিন্তু ধার দেওয়া টাকার সঙ্গে অনেক শর্ত জুড়ে দেওয়া হয়। যেটাকে বলা হয় ইনডিপেন্সি থেকে পলেসি ডিপেন্সি।

























































