মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের জাত চেনালেন মজিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

base_1476614561-majid3

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলেন নবাগত মুহাম্মদ আবদুল মজিদ। ১০৬ রানের ঝড়ো ইনিংস খেললেন মজিদ। মধ্যাহ্নভোজের বিরতির পরেই এ সেঞ্চুরির দেখা পান প্রথম শ্রেণির এ তারকা ব্যাটসম্যান। মাত্র ৯৫ বল খেলে এ রান সংগ্রহ করেন তিনি।

এক ম্যাচে খেলেই অচেনা মজিদ জাত চিনিয়েছেন ইংলিশদের। ব্যাটিংয়ের শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর চড়াও হন। ১৬টি চার ও একটি ছক্কার মারে বেশ দাপুটে ব্যাটিংই করেছন এ তরুণ ক্রিকেটার।

চলতি বছর জাতীয় লিগের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন এই ওপেনার।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার মজিদ। গত প্রিমিয়ার লিগে পরপর ‍দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। দুই মৌসুম আগে জাতীয় লিগে ডবল সেঞ্চুরিও রয়েছে একটি, ওই ম্যাচে ২৫৩ রানে অপরাজিত ছিলেন।

তবে সত্যি বলতে, সেভাবে কখনোই নজরে পড়েননি মজিদ। বাংলাদেশের ক্রিকেটভক্তদের কাছে অচেনা হলেও মজিদকে ভালোভাবেই চিনলেন সফরকারীরা।

অচেনা মজিদকে ভালো মতোই চিনলো ইংলিশ বোলাররা
অচেনা মজিদকে ভালো মতোই চিনলো ইংলিশ বোলাররা

মজিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে রোববার এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে বিসিবি একাদশের সংগ্রহ ৭০ ওভারে ৮ উইকেটে ২৮২।

অন্যদিকে নাজমুল হোসাইন শান্ত ৭২, মোসাদ্দেক হোসেন ৪৭ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ৩৯ রান সংগ্রহ করেন।

এছাড়া ইংল্যান্ডের হয়ে আনসারি নিয়েছেন ৩ উইকেট, স্টুয়ার্ট ব্রড ২টি এবং বেন স্টোকস ও ক্রিস ওকস নিয়েছেন ১টি করে উইকেট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি