শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৬

pm-arrives-sm20161017122454

ডেস্ক রিপোর্ট  :

ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিয়ে সোমবার ( অক্টোবর ১৭) দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা পৌনে এগারোটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটবিজি-১০৯২ ।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার দুই উপদেষ্টা এইচটি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন প্রমুখ।

এর আগে ভারতের স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি গোয়ার নেভাল বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আসেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন।

স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও স্থানীয় সংস্কৃতির উপস্থাপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি