রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৬

%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9
বুড়িচং প্রতিনিধি ঃ
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় কুমিল্লার বুড়িচং-মীরপুর সড়কে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কাজী বাড়ি সড়ক এলাকায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরো ৪ জন। নিহত আবুল কাশেম বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটের একটি দোকানে কাজ করত। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ৪ জনের নাম জানা যায়নি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন উদ্দিন জানান, মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং রোডের কাজী বাড়ি এলাকায় বুড়িচংগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবুল কাশেম (৪২) নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৪ জন। নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি